Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬

ককরোচ-দের আরজি খারিজ দিল্লি হাইকোর্টে

ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযান ঘিরে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি। প্রতিবাদী পড়ুয়াদের কর্মসূচি ঠেকাতে নির্বিচারে লাঠি চালানো ও কাঁদানে গ্যাসের শেল ফাটানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

ককরোচ-দের আরজি খারিজ দিল্লি হাইকোর্টে
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযান ঘিরে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি। প্রতিবাদী পড়ুয়াদের কর্মসূচি ঠেকাতে নির্বিচারে লাঠি চালানো ও কাঁদানে গ্যাসের শেল ফাটানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ইস্যুতে দিল্লি পুলিশের বিরুদ্ধে ‘মাত্রাতিরিক্ত বলপ্রয়োগে’র অভিযোগে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। যদিও মঙ্গলবার আবেদনকারীর জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ। হাইকোর্ট বলেছে, এসবের সঙ্গে আদালতকে জড়াবেন না। জরুরি শুনানির আরজি খারিজ হলেও মামলাটি আগামী বুধবার শুনানির জন্য নথিভুক্ত হয়েছে।

Advertisement

দিল্লি পুলিশ সোমবার রাতে জানিয়েছে, প্রতিবাদী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১৭৮ জন জখম হয়েছেন। এর মধ্যে রয়েছেন প্রবীণ আধিকারিক সহ ১১৮ জন পুলিশকর্মী। জখম হয়েছেন ৬০ জন প্রতিবাদীও। জবাবে সিজেপির এক মুখপাত্রের তোপ, ‘ভারতীয় গণতন্ত্রের লজ্জার দিন। সংগত কারণে জড়ো হওয়া সৎ ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে নির্মমভাবে মারধর করেছে দিল্লি পুলিশ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ