Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইএসএলে দুরন্ত জয় দিল্লি ও গোয়ার

আইএসএলের শুরুতে স্পোর্টিং দিল্লিকে সেভাবে গুরুত্ব দেননি কেউই। শুক্রবার নর্থ ইস্ট ইউনাইটেডকে ৩-০ গোলে বশ মানাল তারা। দ্বিতীয়ার্ধে জোড়া গোল জোসেফ সানির। পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন মহম্মদ আইমেনও। ৭ ম্যাচে ৮ পয়েন্ট দিল্লির। এর আগে শক্তিশালী জামশেদপুর ও মুম্বই সিটিকেও রুখে দিয়েছিল দিল্লি।

আইএসএলে দুরন্ত জয় দিল্লি ও গোয়ার
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: আইএসএলের শুরুতে স্পোর্টিং দিল্লিকে সেভাবে গুরুত্ব দেননি কেউই। শুক্রবার নর্থ ইস্ট ইউনাইটেডকে ৩-০ গোলে বশ মানাল তারা। দ্বিতীয়ার্ধে জোড়া গোল জোসেফ সানির। পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন মহম্মদ আইমেনও। ৭ ম্যাচে ৮ পয়েন্ট দিল্লির। এর আগে শক্তিশালী জামশেদপুর ও মুম্বই সিটিকেও রুখে দিয়েছিল দিল্লি। 

Advertisement

দিনের অপর ম্যাচে ঘরের মাঠে ওড়িশা এফসি’কে ৩-১ ব্যবধানে হারাল এফসি গোয়া। প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। বিরতির পর ড্রাজিক জাল কাঁপিয়ে এগিয়ে দেন গোয়াকে। এরপর ৮১ মিনিটে মোরিনো ব্যবধান বাড়ান। সংযোজিত সময়ে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ ব্রাইসন ফার্নান্ডেজের। ম্যাচের শেষ পর্বে ওড়িশার হয়ে একমাত্র গোলটি করেন ভিপি সুহের। এই জয়ের সৌজন্যে ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচ নম্বরে গোয়া। পক্ষান্তরে, ৬ ম্যাচে ৫ পয়েন্ট ওড়িশার। তারা রয়েছে দ্বাদশ স্থানে। এদিকে, রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্টার কাশীর মুখোমুখি হচ্ছে মহমেডান স্পোর্টিং। অবনমনের খাঁড়া ঝুলছে মেহরাজ ব্রিগেডের উপর। মান বাঁচাতে মরিয়া তারা।

সম্পর্কিত সংবাদ