Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

দিল্লি ক্যাপিটালসের কোচ সৌরভ গাঙ্গুলি

হেমাঙ্গ বাদানির মেয়াদ শেষ। সরে দাঁড়ালেন তিনি। আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে এবার সৌরভ গাঙ্গুলি

দিল্লি ক্যাপিটালসের কোচ সৌরভ গাঙ্গুলি
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হেমাঙ্গ বাদানির মেয়াদ শেষ। সরে দাঁড়ালেন তিনি। আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে এবার সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা হয়েছে। কোচিং টিমে সৌরভের সঙ্গে দেখা যাবে যুবরাজ সিংকেও।

Advertisement

এখন প্রশ্ন, স্বার্থের সংঘাতের অভিযোগ এড়াতে কি সিএবি সভাপতির পদ ছাড়বেন সৌরভ? সূত্রের খবর, তেমন কোনো সম্ভাবনা নেই। বোর্ডের ওম্বুডসম্যানের ছাড়পত্র নিয়েই নাকি দিল্লির হেড কোচের দায়িত্ব নিয়েছেন মহারাজ। তবে লোধা কমিটির প্রস্তাবে বলা হয়েছে, এক ব্যক্তি দু’টি পদে থাকতে পারবেন না। সৌরভ সিএবি সভাপতি। একাধারে তিনি বিসিসিআই পরিচালিত আইপিএলে দিল্লির হেড কোচ হবেন। তাই অনেকে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলতেই পারেন। এর আগেও তা হয়েছে। তবে সেই অভিযোগ খারিজ হয়েছিল। বরং বোর্ডের এথিক্স অফিসার যুক্তিগ্রাহ্য এবং স্পষ্ট তথ্য না পাওয়ায় মামলা নস্যাৎ করেছিলেন। এই প্রসঙ্গে সৌরভ জানিয়েছেন, ‘প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হতে সমস্যা হয়নি। দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট থাকার সময় স্বার্থের সংঘাতের অভিযোগ ধোপে টেকেনি। আমার কাছে এথিক্স অফিসারের সেই চিঠির প্রতিলিপি রয়েছ। দরকার পড়লে সেটা দেখাতে পারি।’ তবে সৌরভ যাই বলুন, তাঁর বিরুদ্ধে বোর্ডে ফের স্বার্থের সংঘাতের অভিযোগ জমা পড়তে চলেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ