Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬

দিল্লির আনন্দবিহারে অগ্নিকাণ্ড, মৃত ৩

ভাড়া ঘরের ভিতরে আগুন লেগে মৃত্যু হল তিনজনের। জখম ১। আজ, মঙ্গলবার কাকভোরে ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির আনন্দ বিহারে।

দিল্লির আনন্দবিহারে অগ্নিকাণ্ড, মৃত ৩
  • ১১ মার্চ, ২০২৫ ১৪:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১১ মার্চ: ভাড়া ঘরের ভিতরে আগুন লেগে মৃত্যু হল তিনজনের। জখম ১। আজ, মঙ্গলবার কাকভোরে ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির আনন্দ বিহারে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডে অস্থায়ী শ্রমিকের পদে কাজ করতেন তাঁরা। রাতে থাকতেন আনন্দ বিহারের ডিডিএ প্লট এলাকায় একটি ভাড়া ঘরে। মৃতদের নাম পরিচয় জানিয়েছে পুলিস। মৃতরা হলেন- জাগ্গী, শ্যাম সিং ও কান্ত প্রসাদ। তাঁদের সঙ্গেই ওই ঘরে ছিলেন নীতিন নামের এক যুবক। তিনি এই অগ্নিকাণ্ডের ঘটনায় হাল্কা জখম হয়েছেন। তবে প্রাণে বেঁচে গিয়েছেন নীতিন। পুলিসকে গোটা ঘটনাটি জানিয়েছেন তিনিই। নীতিন বলেছেন, ঘরের ভিতরে আগুন লেগেছে সেটা রাত ২টোর সময়ে দেখতে পান শ্যাম সিং। তখনই সবাইকে ঘুম থেকে তুলে ঘরের বাইরে বেরোতে বলেন। যদিও নীতিন ছাড়া কেউই ঘরের বাইরে আসতে পারেননি। যার ফলে অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু হয় বাকি তিনজনের। অগ্নিকাণ্ডের খবর পেয়েই অকুস্থলে গিয়েছিল দমকলের একাধিক ইঞ্জিন ও পুলিস। কীভাবে আগুন লাগল? তদন্ত শুরু হয়েছে। তবে দমকলের প্রাথমিক অনুমান গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণের জেরে ঘটেছে ঘটনাটি। মৃতরা সকলেই উত্তরপ্রদেশের বান্দা ও আউরাইয়া জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ