Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬

ব্যস্ততম বিমানবন্দর, একাদশে দিল্লি

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির তালিকায় স্থান করে নিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। পিছনে ফেলে দিল ফ্রান্সের প্যারিস, দক্ষিণ কোরিয়ার সিওল এবং আমেরিকার লস এঞ্জেলস বিমানবন্দরকে।

ব্যস্ততম বিমানবন্দর, একাদশে দিল্লি
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির তালিকায় স্থান করে নিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। পিছনে ফেলে দিল ফ্রান্সের প্যারিস, দক্ষিণ কোরিয়ার সিওল এবং আমেরিকার লস এঞ্জেলস বিমানবন্দরকে। ২০২৫ সালের যাত্রী পরিষেবার নিরিখে ব্যস্ততম বিমানবন্দরগুলির তালিকা তৈরি করেছে এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই)। তাতে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরকে একাদশ স্থানে রাখা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গত বছর সাত কোটি ৮১ লক্ষ ৪৮ হাজার ৮১ জন যাত্রীকে পরিষেবা দিয়েছে এই বিমানবন্দর। ২০২৪ সালে এখানে পরিষেবা পেয়েছিলেন ৭ কোটি ৭৮ লক্ষ যাত্রী। এক বছরে ০.৪২ শতাংশ যাত্রী বেড়েছে। দেশের মধ্যে একমাত্র দিল্লিই রয়েছে বিশ্বের প্রথম ২০টি ব্যস্ততম বিমানবন্দরের তালিকায়। ব্যস্ততম বিমানবন্দরের লিস্টে প্রথম স্থানে রয়েছে হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (এটিএল)। গত বছর তারা দশ কোটি ৬৩ লক্ষ ২ হাজার ২০৮ জন যাত্রীকে পরিষেবা দিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ