Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

মুম্বইয়ে অনুষ্ঠানে দেরি, দীর্ঘক্ষণ অপেক্ষা সাংবাদিকদের

‘রামায়ণ’ ছবির প্রচার অনুষ্ঠানে বিলম্ব। এক বা দু’ঘণ্টা নয়, প্রায় চার ঘণ্টা। মুম্বইয়ে সেই অনুষ্ঠান দেরি করে শুরু হওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সাংবাদিকদের।

মুম্বইয়ে অনুষ্ঠানে দেরি,  দীর্ঘক্ষণ অপেক্ষা সাংবাদিকদের
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘রামায়ণ’ ছবির প্রচার অনুষ্ঠানে বিলম্ব। এক বা দু’ঘণ্টা নয়, প্রায় চার ঘণ্টা। মুম্বইয়ে সেই অনুষ্ঠান দেরি করে শুরু হওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সাংবাদিকদের। তা নিয়ে শুরু হয়েছে চাপানউতর। এদিন দুপুর দেড়টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল অনুষ্ঠানটি। তবে এক ঘণ্টা পেরিয়ে গেলেও অনুষ্ঠান শুরু হয়নি। জানা যায়, আন্তর্জাতিক কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট ফ্লাইট মিস করার দরুন অনুষ্ঠান শুরু করতে দেরি হয়েছে। বিরক্ত হয়ে অনেকেই বেরিয়ে যান অনুষ্ঠান থেকে। তখন ক্ষুব্ধ হন অভিনেতা রণবীর কাপুর। তিনি জানান, ‘যদি কেউ অপেক্ষা করতে না পারেন, তাহলে চলে যেতে পারেন।’ পরে অবশ্য দেরি হওয়ার জন্য ক্ষমাও চেয়েছেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা। এ বছর দীপাবলির মরশুমে মুক্তি পেতে চলেছে ছবিটি। রণবীর ছাড়াও অভিনয়ে রয়েছেন সাই পল্লবী, যশ সহ আরও অনেকে।             

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ