Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬

ভোটে প্রভাব পড়ার শঙ্কায় এফআইআরে দেরি, প্রণামি চুরি ইস্যুতে দাবি চম্পতের, মোদির প্রাক্তন প্রধান সচিবের ভূমিকা নিয়েও প্রশ্ন

প্রণামি চুরির ইস্যুতে রামমন্দির ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের সঙ্গে নির্মাণ কমিটির চেয়ারম্যান তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্রের সংঘাত ফের প্রকাশ্যে চলে এল।

ভোটে প্রভাব পড়ার শঙ্কায় এফআইআরে দেরি, প্রণামি চুরি ইস্যুতে দাবি চম্পতের, মোদির প্রাক্তন প্রধান সচিবের ভূমিকা নিয়েও প্রশ্ন
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অযোধ্যা: প্রণামি চুরির ইস্যুতে রামমন্দির ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের সঙ্গে নির্মাণ কমিটির চেয়ারম্যান তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্রের সংঘাত ফের প্রকাশ্যে চলে এল। প্রণামি চুরি কাণ্ডে বিতর্কের জেরে ইস্তফা দিতে হয়েছিল চম্পত রাইকে। যদিও সিট তাঁকে ক্লিনচিট দিয়েছে। এবার রাইয়ের ডায়েরিতে থাকা একের পর এক বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে আসছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, স্বয়ং প্রধানমন্ত্রী মোদি নিযুক্ত মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে এখানেই শেষ নয়, ডায়েরিতে চম্পত রাই লিখেছেন, ‘দীর্ঘ পুলিশি তদন্ত পাছে উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলে, সেই ভয়েই প্রণামি চুরির ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করা হয়নি। দেরি করা হয়েছিল।’

Advertisement

ডায়েরিতে নৃপেন্দ্র মিশ্রের ভূমিকা নিয়ে বড়োসড়ো প্রশ্ন তুলেছেন চম্পত রাই। লিখেছেন, ‘নৃপেন্দ্র মিশ্র সংবাদ চ্যানেলগুলিকে দেওয়া সাক্ষাৎকারে প্রণামি চুরিকে ‘ডাকাতি’ বলে বর্ণনা করেছেন, যার ফলে সমাজে ভুল বার্তা যেতে পারে। মিশ্রের মতো একজন অভিজ্ঞ ব্যক্তি কার নির্দেশে মাত্র চার দিনের মধ্যে ১৪টি চ্যানেলে সাক্ষাৎকার দিলেন? বিগত ছয় বছর ধরে মন্দির নির্মাণ কমিটির বৈঠকে মিশ্র কখনো হিসাবপত্র নিয়ে প্রশ্ন তোলেননি। তাহলে এখন এ বিষয়ে কথা বলার অধিকার তাঁর কী করে থাকে?’ আরও এক ধাপ এগিয়ে চম্পত লিখেছেন, কীভাবে এবং কার মাধ্যমে প্রণামি চুরির সংক্রান্ত খবর উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছে পৌঁছে গেল? আসল চর কে? এটাই আমার সবচেয়ে বড়ো প্রশ্ন।

Advertisement
সম্পর্কিত সংবাদ