Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

দীপিকার সাফল্য

ভারতীয় অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন। ২০২৬ সালের ‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায় রয়েছে তাঁর নাম।

দীপিকার সাফল্য
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভারতীয় অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন। ২০২৬ সালের ‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায় রয়েছে তাঁর নাম। ডেমি মুর, এমিলি ব্লান্ট, টিমোথি, ফ্রাঙ্কো নিরোর মতো তারকাদের সঙ্গে তালিকায় নাম রয়েছে দীপিকার। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই সম্মান পাচ্ছেন তিনি। সম্প্রতি হলিউড চেম্বার অব কমার্সের তরফে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্মানিতদের নাম ঘোষণা করেছে। মোশন পিকচার বিভাগে এই সম্মান পাচ্ছেন নায়িকা। ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির হাত ধরে হলিউডে পা রেখেছিলেন দীপিকা। ২০১৭ সালের এই ছবি বিশ্বজুড়ে আলোড়ন ফেলে। ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাম ছিল তাঁর। এই আবহে হলিউড ওয়াক অব ফেম-এ সম্মানিত হয়ে আরও একবার দেশবাসীকে গর্বিত করলেন অভিনেত্রী। এই খবর জানার পর সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছেন, ‘কৃতজ্ঞতা’। এর আগে ১৯৬০ সালে অভিনেতা সাবু দস্তাগির হলিউড ওয়াক অব ফেম-এ ভূষিত হয়েছিলেন। ভারতীয় এক মাহুত দম্পতির সন্তান সাবু মার্কিন পরিচালক রবার্ট ফ্ল্যাহার্টির হাত ধরে সিনে দুনিয়ায় পা রাখেন। অভিনয় করেন একাধিক মার্কিন ছবিতে। ১৯৪৪ সালে তিনি আমেরিকার নাগরিকত্ব পেয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাজ করেছিলেন মার্কিন সেনাবাহিনীতেও। সেই অর্থে ভারতীয় নাগরিক হিসেবে দীপিকাই প্রথম ‘হলিউড ওয়াক অব ফেম’ সম্মান পাচ্ছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ