Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

দীপিকার পেশাদারিত্ব

প্রতিশ্রুতি ভঙ্গ করতে চান না অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সে কারণে আটমাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করছেন নায়িকা।

দীপিকার পেশাদারিত্ব
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• প্রতিশ্রুতি ভঙ্গ করতে চান না অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সে কারণে আটমাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করছেন নায়িকা। অল্লু অর্জুন অভিনীত ও অ্যাটলি পরিচালিত ‘রাকা’ ছবির শ্যুটিং চলছে মুম্বইতে। নিয়মিত সেই ছবির শ্যুটে যোগ দিচ্ছেন দীপিকা। এ মাসের মধ্যেই তাঁর অংশের যাবতীয় কাজ শেষ করার পরিকল্পনা নির্মাতাদের। নায়িকার পেশাদারিত্বর প্রশংসায় পঞ্চমুখ সকলে। গত বছর ‘স্পিরিট’ ও ‘কল্কি ২’ ছেড়ে বেরিয়ে এসেছিলেন দীপিকা। আটঘণ্টা কাজ ও পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে সরব হয়েছিলেন নায়িকা। তখন অনেকেই তাঁর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। নিন্দুকদের নিজের কাজের মাধ্যমেই তিনি জবাব দিলেন, মনে করছেন অনুরাগীরা। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন দীপিকা।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ