Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

দীপিকার সিদ্ধান্ত

দীপিকা পাড়ুকোন মানসিক স্বাস্থ্য নিয়ে ফাউন্ডেশন গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাবার মতে, বন্ধুর মৃত্যুর পরই এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন।

দীপিকার সিদ্ধান্ত
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দীর্ঘদিন ধরেই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার মানসিক স্বাস্থ্য নিয়ে একটি ফাউন্ডেশন গড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। কেন এমন সিদ্ধান্ত? খোলসা করেছেন দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন। জানিয়েছেন, এক ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুর পর প্রচণ্ড ভেঙে পড়েন দীপিকা। তারপরই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য ‘দ্য লাইভ, লাভ, লাফ ফাউন্ডেশন’ গড়ার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা দীপিকা এই মুহূর্তে ব্যস্ত শাহরুখ খানের ‘কিং’ ছবির শ্যুটিংয়ে। শ্যুটিং চলাকালীন ছবির বেশ কিছু দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। তারপরই এভাবে সোশ্যাল মিডিয়ায় ছবির দৃশ্য না ছড়ানোর বার্তা দিয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। পাশাপাশি অল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ ছবিতেও দেখা যাবে দীপিকাকে। সে ছবির জন্য কয়েকটি দৃশ্যের শ্যুট বাকি রয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ