Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দীপিকার বডি ডবল

দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এই খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। নায়িকার হাতে এই মুহূর্তে দু’টি ছবি রয়েছে— ‘কিং’ ও ‘রাকা’

দীপিকার   বডি ডবল
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এই খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। নায়িকার হাতে এই মুহূর্তে দু’টি ছবি রয়েছে— ‘কিং’ ও ‘রাকা’। দু’টিতেই অ্যাকশন দৃশ্যে কাজ করতে হবে তাঁকে। শাহরুখ খানের ‘কিং’ ছবির শ্যুটিং সিংহভাগই সেরে ফেলেছেন নায়িকা। তবে বাকি রয়েছে অল্লু অর্জুন অভিনীত ও অ্যাটলি পরিচালিত ‘রাকা’র শ্যুটিং। সম্প্রতি শোনা গিয়েছিল, দীপিকার চরিত্রের কিছু অংশ বাদ দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। সূত্রের খবর, তাঁর চরিত্রের জন্য বডি ডবল ব্যবহারের পরিকল্পনা করছেন অ্যাটলি। অর্থাৎ দীপিকার চেহারার সঙ্গে মেলে এমন একজন শিল্পী কাজ করবেন তাঁর জায়গায়। ক্যামেরার কারসাজি ও এডিটের কৌশলের মাধ্যমে পর্দায় দেখলে বোঝাই যাবে না যে দৃশ্যে দীপিকা ছিলেন না। শীঘ্রই বডি ডবল দিয়ে শ্যুটিং করবে গোটা টিম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ