আমস্টেলভিন: মহিলাদের হকি বিশ্বকাপে বড়ো জয় ভারতের। মঙ্গলবার গ্রুপ ডি’র ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় এল ৬-১ ব্যবধানে। উল্লেখ্য, এটাই এই আসরে ভারতের বৃহত্তম জয়। ১৯৭৪ সালে স্পেনের বিরুদ্ধে ৪-১ জয়কে ছাপিয়ে গেল এদিনের প্রোটিয়া বধ। ভারতের গোলদাতারা হলেন সুনেলিতা টাপপো, নবনীত কাউর, সুশীলা চানু, দীপিকা, লালরেসসিয়ামি ও সাক্ষী রানা। তৃতীয় কোয়ার্টারেই ৬ গোলে এগিয়ে যায় গেরুয়া জার্সিধারীরা। চতুর্থ কোয়ার্টারে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যবধান কমান কায়লা ডি ওয়াল।



