Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দীপিকার উপহার

৮ ঘণ্টার কাজ। এই দাবিতে সরব হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার জেরে বিভক্ত ইন্ডাস্ট্রি। কেউ তাঁর মন্তব্যকে সমর্থন করেছেন, কেউ করেছেন বিরোধিতা। তবে দীপিকা নিজের সিদ্ধান্তে অনড়।

দীপিকার উপহার
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

•  ৮ ঘণ্টার কাজ। এই দাবিতে সরব হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার জেরে বিভক্ত ইন্ডাস্ট্রি। কেউ তাঁর মন্তব্যকে সমর্থন করেছেন, কেউ করেছেন বিরোধিতা। তবে দীপিকা নিজের সিদ্ধান্তে অনড়। সদ্য ঘোষিত হয়েছে, তিনি অল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধছেন। অ্যাটলির পরের ছবিতে অ্যাকশন অবতারে ধরা দেবেন অভিনেত্রী। এই আবহে মঙ্গলবার বড় ঘোষণা করলেন নায়িকা। ব্যাডমিন্টন স্কুল খুলতে চলেছেন তিনি। চলতি বছরের মধ্যে দেশজুড়ে এই স্কুলের কমপক্ষে ১০০টি সেন্টার খোলার লক্ষ্যমাত্রা তৈরি করেছেন অভিনেত্রী। মঙ্গলবার বাবা প্রকাশ পাড়ুকোনের ৭০তম জন্মদিনে এই ঘোষণা করলেন দীপিকা। স্কুলটির নাম রাখা হয়েছে, ‘পাড়ুকোন স্কুল অব ব্যাডমিন্টন’। অনুরাগীরা বলছেন, ব্যাডমিন্টন তারকা বাবাকে অন্যতম সেরা উপহার দিলেন মেয়ে। গ্ল্যামার দুনিয়ায় হাতেখড়ির আগে ব্যাডমিন্টন খেলেছেন দীপিকা। সেই খেলার প্রতি ট্রিবিউট জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘ব্যাডমিন্টন খেলার পরিবেশের মধ্যে বেড়ে উঠেছি। দেখেছি, এই খেলা কারও জীবনকে শারীরিক-মানসিকভাবে কতটা প্রভাবিত করতে পারে। নতুন প্রজন্মকে আরও স্বাস্থ্য সচেতন, মনোযোগী করে তুলতে খেলাধুলায় অনুপ্রেরণা জোগাতে চাই।’ বাবার প্রতি পর্দার ‘পিকু’ লিখেছেন, ‘৭০ বছরেও তুমি খাও, ঘুমোও ও শ্বাস নাও ব্যাডমিন্টনের মধ্যে। ব্যাডমিন্টন সকলের জন্য হোক।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ