Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

হামলাকারীরা আরএসএসের সঙ্গে যুক্ত, অভিযোগ দিপকের

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সোমবার জয়পুরে বিক্ষোভ-সমাবেশে যোগ দিয়েছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

হামলাকারীরা আরএসএসের সঙ্গে যুক্ত, অভিযোগ দিপকের
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সোমবার জয়পুরে বিক্ষোভ-সমাবেশে যোগ দিয়েছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তাঁকে সামনে পেয়ে সমর্থকরা কাঁধে তুলে নেন। সেই সময় আচমকাই দুই যুবক চড় মারেন। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তবে এই ঘটনায় মোটেও ভীত নন দিপকে। অভিযুক্তরা আরএসএসের সঙ্গে যুক্ত বলে দাবি তাঁর। মঙ্গলবার দিপকে বলেন , ‘আমি গান্ধীজি ও আম্বেদকরের অনুসারী। এই আক্রমণে মোটেও ভয় পাইনি। হামলাকারীরা আরএসএসের সদস্য বলে জানতে পেরেছি। যখনই কেউ সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলে, তাঁদের উপর এধরনের হামলা হয়।’ অতীতে দিপকে আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। সেই দাবি উড়িয়ে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার পালটা প্রশ্ন, আমি যদি তাঁদের লোক হতাম, তাহলে কেন আমার উপর আক্রমণ হবে? তবে দিপকের অভিযোগ নিয়ে আরএসএসের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য জানানো হয়নি।  নাগপুরে সাংবাদিক বৈঠকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। -পিটিআই

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ