Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনারপুরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ

বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক তরুণীর পচাগলা মৃতদেহ। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে।

সোনারপুরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক তরুণীর পচাগলা মৃতদেহ। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে। মৃতের নাম প্রিয়াঙ্কা গায়েন (২৭)। মঙ্গলবার রাতে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। এরপরই পুলিশ এসে বন্ধ ঘর থেকে প্রিয়াঙ্কার দেহ উদ্ধার করে। বার ডান্সার হিসাবে কাজ করতেন ওই মহিলা। তিন মাস আগে ঋণ নিয়ে সোনারপুর থানায় বারেন্দ্রপাড়ায় ওই ফ্ল্যাট কিনেছিলেন। সেখানে একাই থাকতেন তিনি। কয়েক বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁর। কিছু মাস ধরে এক যুবকের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক তৈরি হয়েছিল। এই ঘটনার পিছনে কোনো অস্বাভাবিকতা আছে কি না, তা জানতে ওই যুবককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি। অবসাদগ্রস্ত হয়েই ওই মহিলা আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। সম্পর্কের টানাপোড়েনের কারণেই এই অবসাদ কি না, তা নিশ্চিত করে বলা না গেলেও সেইদিকেই ইঙ্গিত তদন্তকারীদের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবারই হয়তো ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন প্রিয়াঙ্কা। দু’দিন ধরে ঘরে ঝুলন্ত অবস্থায় ছিলেন তিনি। দেহে পচন ধরে গিয়েছিল। মৃতের মা নেই। তাঁর বাবা পিয়ালিতে থাকেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে থানায় এসে কান্নায় ভেঙে পড়েন। কীভাবে এবং কেন এমনটা হল তা তিনিও বুঝে উঠতে পারছেন না।

Advertisement
সম্পর্কিত সংবাদ