Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

নিউটাউনের নামী আবাসন থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার

নিউটাউনের সুখবৃষ্টি আবাসন থেকে অপলা প্রধানের পচাগলা দেহ উদ্ধার। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ। বিস্তারিত পড়ুন।

নিউটাউনের নামী আবাসন থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার
  • ৮ অক্টোবর, ২০২৬ ১৩:২৫
Prefer us on Google

নিউটাউনের সাপুরজির সুখবৃষ্টি আবাসন থেকে এক তরুণীর পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতার নাম অপলা প্রধান। বয়স ৩০-৩১ বছর। বাড়ি ঝাড়খণ্ডে। তবে চাকরিসূত্রে এখানে থাকতেন। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ