Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্দেশখালিতে ডোবা থেকে উদ্ধার বৃদ্ধের পচাগলা দেহ

পাশের গ্রামের ডোবা থেকে উদ্ধার ৯৫ বছর বয়সি এক বৃদ্ধের পচাগলা দেহ । পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

সন্দেশখালিতে ডোবা থেকে উদ্ধার বৃদ্ধের পচাগলা দেহ
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: পাশের গ্রামের ডোবা থেকে উদ্ধার ৯৫ বছর বয়সি এক বৃদ্ধের পচাগলা দেহ । পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে সন্দেশখালির ন্যাজাট থানার কালীনগর এলাকায়। মৃতের নাম সরিতুল্লা সর্দার। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন সরিতুল্লা সর্দার। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত ন্যাজাট থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে বুধবার স্থানীয় কয়েকজন বাসিন্দা কালীনগর উদ্যানের পাশে একটি ডোবায় তাঁর পচাগলা দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে এসে দেহটি শনাক্ত করেন। ন্যাজাট থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ