নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড়ে বেশ কয়েক মাস ধরে বন্ধ থাকা দু’টি জুট মিল খোলার সিদ্ধান্ত হল। মিলের গেটে নোটিস টাঙানো হয়েছে, যা দেখে খুশি কর্মীরা। মঙ্গলবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে শ্রমদপ্তরে বৈঠক থেকে লুমটেক্স এবং এম্পায়ার জুট মিল খোলার সিদ্ধান্ত হয়। বুধবার বিকালে লুমটেক্স জুট মিলের গেটে শ্রমিকরা জড়ো হন। তাঁদের মধ্যে লাড্ডু বিতরণ করেন বিজেপি নেতারা। শ্রমিকরা জানান, বৃহস্পতিবার থেকে জুট মিল খুলে যাচ্ছে। তবে এখন ‘মেনটেনেন্স’-এর কাজ হবে। ১৮ জুলাই থেকে পুরোদমে জুট মিলটি কাজ করবে। পিএফ, গ্র্যাচুইটির যা বকেয়া আছে, তা নিয়ে পরে শ্রমদপ্তরে আলোচনা হবে।



