Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

আর আহমেদ ডেন্টাল কলেজে কার্যনিবাহী অধ্যক্ষ পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল

আর আহমেদ ডেন্টাল কলেজের কার্যনিবাহী অধ্য‌ক্ষ ডাঃ তপন গিরির পুনর্বহাল বাতিল করল স্বাস্থ্যদপ্তর।

আর আহমেদ ডেন্টাল কলেজে কার্যনিবাহী অধ্যক্ষ পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর আহমেদ ডেন্টাল কলেজের কার্যনিবাহী অধ্য‌ক্ষ ডাঃ তপন গিরির পুনর্বহাল বাতিল করল স্বাস্থ্যদপ্তর। অবসরের পর, কিছুদিন আগেই তাঁকে দু’বছরের জন্য কলেজের কার্যনিবাহী অধ্যক্ষ পদে পুনর্বহাল করেছিল তৃণমূল সরকার। বিপুল ভোটে জয়ের পর ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, রাজ্য প্রশাসনের সমস্ত আধিকারিকদের পুনর্বহাল হওয়ার সিদ্ধান্ত বাতিল করা হল। সোমবার সেই সংক্রান্ত নির্দেশনামাও জারি করে সরকার। তার পরিপ্রেক্ষিতে কার্যনিবাহী অধ্যক্ষ পদে আর থাকতেন পারবেন না ডাঃ গিরি। তাঁর ফের বহাল হওয়ার সিদ্ধান্তও বাতিল হয়ে গেল। সেই পদে এলেন বর্ধমান ডেন্টাল কলেজের অধ্যাপক ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস। এই প্রসঙ্গে তপন গিরি বলেন, আমি কালই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি। 

Advertisement

এ বিষয়ে রাষ্ট্রবাদী চিকিৎসক সংগঠন ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন (এনএমও)-এর রাজ্য উপদেষ্টামণ্ডলীর সদস্য ডাঃ অমিতকুমার বেরা বলেন, দন্ত চিকিৎসা শিক্ষার জাতীয় কমিশনের নিয়ম অনুযায়ী, ৬৫ বছর বয়সের পর কোনো শিক্ষক চিকিৎসককে অধ্যক্ষ পদে পুনর্বহাল করা যায় না। ডাঃ গিরির ক্ষেত্রে তাই করেছিল পূর্বতন সরকার। সেই নির্দেশ প্রত্যাহার হওয়াকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি রাজ্যজুড়ে বিজ্ঞপ্তি জারি করে নিয়মকানুন মেনে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলিতে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি জানাই।  

Advertisement
সম্পর্কিত সংবাদ