Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬

আদ্রা থেকে জয়চণ্ডী পাহাড় পর্যন্ত রেললাইনের সিদ্ধান্ত

পুরুলিয়ার আদ্রা থেকে জয়চণ্ডী পাহাড় পর্যন্ত ১১ কিলোমিটার ‘বাইপাস’ রেললাইন তৈরির সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক।

আদ্রা থেকে জয়চণ্ডী পাহাড় পর্যন্ত রেললাইনের সিদ্ধান্ত
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুরুলিয়ার আদ্রা থেকে জয়চণ্ডী পাহাড় পর্যন্ত ১১ কিলোমিটার ‘বাইপাস’ রেললাইন তৈরির সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। মঙ্গলবার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এর জন্য অনুমোদিত বরাদ্দের পরিমাণ প্রায় ২৭২ কোটি টাকা। এই ‘বাইপাস’ রেললাইন তৈরি হলে ওই অংশে যাত্রী এবং পণ্যবাহী ট্রেনের গতি অনেক বেশি বৃদ্ধি পাবে। আদ্রা এবং জয়চণ্ডী পাহাড়ের রেলওয়ে অংশ দক্ষিণ-পূর্ব রেলের আওতাধীন। সাব-ডিভিশন রঘুনাথপুর। প্রধানত রঘুনাথপুর এবং আদ্রা শাখাকে ‘সার্ভ’ করে জয়চণ্ডী পাহাড়। মিনারেলস, লৌহ আকরিক এবং সিমেন্ট পরিবহণের ক্ষেত্রে এই অংশের রেল পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যে ক্ষমতায় আসার পর বিভিন্ন জেলায় প্রাকৃতিক সম্পদের খোঁজ চালানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে বিজেপি সরকার। সেই তালিকায় প্রথম সারিতেই আছে পুরুলিয়ার নাম। ‘রেয়ার আর্থ’ এবং মিনারেলসের সম্ভার এই জেলায় রয়েছে বলে বিভিন্ন সময় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। সরকারি সূত্রের দাবি, আগামী দিনে নির্দিষ্ট করে এই অংশে আরও বেশি পণ্য পরিবহণের প্রয়োজন হবে। তা মাথায় রাখতে হচ্ছে কেন্দ্রকে। প্রধানত সেই কারণেই ওই ‘বাইপাস’ রেললাইন তৈরির উপর জোর দেওয়া হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ