Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের বিদেশযাত্রার আবেদন, এসএসকেএমের রিপোর্ট দেখেই সিদ্ধান্ত: হাইকোর্ট

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে যেতে বলল কলকাতা হাইকোর্ট। বিদেশযাত্রার আবেদন পরবর্তী শুনানি আগস্টে। বিস্তারিত পড়ুন।

অভিষেকের বিদেশযাত্রার আবেদন, এসএসকেএমের রিপোর্ট দেখেই সিদ্ধান্ত: হাইকোর্ট
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোখের চিকিৎসার জন্য এখনই বিদেশে নয়! এসএসকেএম-এ গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখ দেখাতে বলল কলকাতা হাইকোর্ট। তারপর তাঁর বিদেশ যাত্রার আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার এমনটাই জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 

Advertisement

এদিন ‘ডিজে’ মামলার শুনানি ছিল বিচারপতি ভট্টাচার্যর এজলাসে। সেই শুনানিতেই অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য চোখের চিকিৎসার জন্য তাঁর মক্কেলের বিদেশযাত্রার অনুমতি চান। আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ভট্টাচার্য অভিষেককে এসএসকেএমে যেতে বলেন। বিচারপতি জানিয়ে দেন, ‘এসএসকেএম থেকে রিপোর্ট আসার পরেই এ ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে।’ অভিষেক কলকাতার কোনো চোখের হাসপাতাল থেকে চিকিৎসার পরামর্শ নিয়েছিলেন কি না, জানতে চান বিচারপতি। আইনজীবী জানান, গত ১০ বছর ধরে আমেরিকাতেই চোখের চিকিৎসা করাচ্ছেন অভিষেক।
অভিষেকের আবেদনের বিরোধিতা করে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার সওয়াল করেন, ‘শুধু ডিজে মামলা নয়। অনেক মামলায় অভিষেক জড়িত। এই অবস্থায় বিদেশ যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে।’ দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, ‘এসএসকেএম হাসপাতালে চক্ষু বিভাগের প্রধানকে দিয়ে মেডিকেল টিম গঠনের নির্দেশ দেব। সেখান থেকে আসা রিপোর্ট দেখেই সিদ্ধান্ত নেবে আদালত।’ আগস্ট মাসে পরবর্তী শুনানি। তবে এদিন ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে আদালত। ফলে ততদিন এই মামলায় অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তবে অভিষেককে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। সিআইডিকে দ্রুত তদন্ত শেষ করতেও বলেছেন বিচারপতি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ