Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার পার, এখনও নিখোঁজ কয়েক হাজার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪,১১৮। হাজার হাজার মানুষ নিখোঁজ, সরকার জরুরি ত্রাণের আবেদন করেছে। বিস্তারিত পড়ুন।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার পার,  এখনও নিখোঁজ কয়েক হাজার
  • ১১ জুলাই, ২০২৬ ১৫:৪৫
Prefer us on Google

কারাকাস, ১১ জুলাই: বিপর্যয়ের পরে দু’সপ্তাহ পার। দেশের ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্পের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ভেনেজুয়েলা। অব্যাহত ধ্বংসস্তূপ সরানোর কাজ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুমিছিল। সরকারি মতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,১১৮ জন। আহত আরো অন্তত ১৬,৭৮০ জন। এছাড়া এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ। তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে।

Advertisement

গত ২৪ জুন পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্প হয় ভেনেজুয়েলায়। প্রথমে ৭.২ মাত্রা এবং ৩৯ সেকেন্ড পরে ৭.৫ মাত্রায় দ্বিতীয় ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি।  জানা গিয়েছে, সাম্প্রতিক অতীতের এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলার। সেই জেরে রাজধানী কারাকাস সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য বহুতল  ভেঙে পড়ে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় রাজধানী। সরকারি উদ্ধারকারী দল আনুষ্ঠানিকভাবে নিখোঁজদের সন্ধান বন্ধ করলেও, বহু পরিবার এখনও ধ্বংসস্তূপে নিজেদের প্রিয়জনের খুঁজে চলেছেন।

দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলা। সরকারের সামনে এখন দেশ পুনর্গঠন সবথেকে বড়ো চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জ জরুরি ত্রাণ ও পুনর্বাসনের জন্য প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তার আবেদন জানিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ