নেপালে ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৩৮৬। শনিবার পর্যন্ত দেশের আটটি ক্ষতিগ্রস্ত জেলা থেকে আরও বহু মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
নেপালে ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৩৮৬। শনিবার পর্যন্ত দেশের আটটি ক্ষতিগ্রস্ত জেলা থেকে আরও বহু মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
শনিবার নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রসুয়া জেলা থেকে ১৮৫টি, নুওয়াকোট থেকে ১৯৯টি, ধাদিং থেকে ৭০টি, গোরখা থেকে ৭৭টি এবং তানাহুন থেকে ৩৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অন্যান্য জেলাতেও উদ্ধারকাজ ও নিখোঁজদের সন্ধান অব্যাহত রয়েছে।