Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের সময় লিওকে খুনের হুমকি

বিশ্বকাপ শেষ হয়েছে সপ্তাহ তিনেক হল। কিন্তু এখনও মেগা আসর নিয়ে চর্চা তুঙ্গে। এবার জানা গেল, বিশ্বকাপ চালকালীন মেসির প্রাণ নেওয়ার হুমকি দিয়েছিলেন জনৈক দুষ্কৃতী।

বিশ্বকাপের সময় লিওকে খুনের হুমকি
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মায়ামি: বিশ্বকাপ শেষ হয়েছে সপ্তাহ তিনেক হল। কিন্তু এখনও মেগা আসর নিয়ে চর্চা তুঙ্গে। এবার জানা গেল, বিশ্বকাপ চালকালীন মেসির প্রাণ নেওয়ার হুমকি দিয়েছিলেন জনৈক দুষ্কৃতী। আমেরিকার পুলিশের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে চলাকালীন অনেক ফুটবলার, কোচ রেফারি প্রাণনাশের হুমকি ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে আর্জেন্তিনা-জর্ডন ম্যাচে। টেক্সাসের ডালাস বিমানবন্দরে পুলিশকে ফোন করে এক দুষ্কৃতি জানান, তিনি ও তাঁর দুই বন্ধু হাতে বানানো বোমা নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন।  তাঁদের লক্ষ্য মেসি। মিশরের বিরুদ্ধে ম্যাচের আগেও এক ব্যাক্তি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি স্টেডিয়ামে যাচ্ছি। নিজের শরীরে চারটি বোমা বেঁধে উড়িয়ে দেব মেসিকে।’ শুধু লিও নন, হয়রানির শিকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। এক ব্যাক্তি নাকি পর্তুগালের হোটেলের খোঁজখবর নিচ্ছিলেন। সেখান থেকেই শনাক্ত করে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ