Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ময়দানে অগ্নিদগ্ধ হয়ে তরুণীর মৃত্যু কাণ্ড, ‘ন্যায় বিচার’ চেয়ে কোর্টে কান্নায় ভেঙে পড়লেন মা

সম্প্রতি ময়দানে এক তরুণী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ঘটনার তদন্তে নেমে পুলিশ এক অভিযুক্ত যুবককে পাকড়াও করে।

ময়দানে অগ্নিদগ্ধ হয়ে তরুণীর মৃত্যু কাণ্ড, ‘ন্যায় বিচার’ চেয়ে কোর্টে কান্নায় ভেঙে পড়লেন মা
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি ময়দানে এক তরুণী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ঘটনার তদন্তে নেমে পুলিশ এক অভিযুক্ত যুবককে পাকড়াও করে। অস্বাভাবিক মৃত্যু মামলার ‘ন্যায় বিচার’ চেয়ে বুধবার আদালতে কান্নায় ভেঙে পড়েন মৃত তরুণীর মা। তিনি বিচারকের কাছে বলেন, ‘মেয়েকে তো আর ফিরে পাব না। কিন্তু আপনার কাছে আমি ন্যায় বিচার চাইছি।’ এদিকে, ময়দান থানার পুলিশ এই মামলার তদন্ত শেষ করে পুলিশ গত সপ্তাহে ব্যাঙ্কশাল আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) পায়েল বন্দ্যোপাধ্যায়ের এজলাসে চার্জশিট পেশ করে। কিন্তু মৃতার পরিবারের কৌঁসুলির অভিযোগ, পুলিশ ‘লঘু’ ধারায় চার্জশিট দিয়েছে। তাই আমরা ফের মামলার তদন্ত চেয়ে আদালতে আরজি জানাব। যদিও সরকারি কৌঁসুলি বলেন, ‘পুলিশ পুলিশের কাজ করেছে। অভিযোগকারিণী তদন্তে অখুশি হতেই পারেন। তাই সে ক্ষেত্রে সকলেরই অধিকার রয়েছে কোর্টে দরবার করার।’ আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কলেজ স্ট্রিট এলাকার বাসিন্দা ওই তরুণী ময়দান এলাকায় অগ্নিদগ্ধ হন। পরে তিনি এসএসকেএম হাসপাতালে মারা যান। যদিও তরুণীর মায়ের অভিযোগ ছিল, তাঁর মেয়েকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারা হয়েছে। তদন্তে নেমে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে। যদিও  তরুণীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয় পুলিশের পক্ষ থেকে। সেই মর্মে চার্জশিট দেওয়া হয়েছে বলে আদালত সূত্রের খবর।                                                                                                                    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ