Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ময়দানে তরুণীর মৃত্যু, আদালতে ফের পুলিশি তদন্তের আরজি মায়ের

ময়দানে অগ্নিদগ্ধ হয়ে সম্প্রতি এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ ওঠে। সেই মামলায় পুলিশ এক যুবকের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে।

ময়দানে তরুণীর মৃত্যু, আদালতে ফের পুলিশি তদন্তের আরজি মায়ের
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়দানে অগ্নিদগ্ধ হয়ে সম্প্রতি এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ ওঠে। সেই মামলায় পুলিশ এক যুবকের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। কিন্তু তাতে খুশি নন মৃতার মা। তাই তিনি নতুন করে ফের এই মামলার তদন্তের আবেদন জানালেন ব্যাঙ্কশাল আদালতে। চলতি মাসেই সেই আবেদনের শুনানি হওয়ার কথা।

Advertisement

মৃতার পরিবারের কৌঁসুলি ফজলে আহমেদ খান মঙ্গলবার বলেন, আমাদের অভিযোগ, পুলিশ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লঘু ধারায় চার্জশিট পেশ করেছে। আর সে কারণেই আমরা এই মামলায় নতুন করে তদন্তের আবেদন জানিয়েছি আদালতের কাছে। এমনকী নতুন করে তদন্তকারী পুলিশ অফিসার নিয়োগেরও দাবি জানিয়েছি।
যদিও সরকারি কৌঁসুলি বলেন, আদালতে যে কোনো ব্যক্তির আবেদন জানানোর এক্তিয়ার আছে। সে ক্ষেত্রে আদালত যা পদক্ষেপ করার করবে। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কলেজ স্ট্রিটের বাসিন্দা ওই তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্তে নেমে এক যুবককে পাকড়াও করেছিল। বর্তমানে অভিযুক্ত যুবক জামিনে আছেন। সেই মামলায় পুলিশ যে ধারায় চার্জশিট দেয়, তাতেই আপত্তি মৃতার পরিবারের কৌঁসুলির।

Advertisement
সম্পর্কিত সংবাদ