Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জেল হেফাজতে থাকা অভিযুক্তের মৃত্যু, চাঞ্চল্য বোলপুর মহকুমা সংশোধনাগারে

বোলপুর মহকুমা সংশোধনাগারে জেল হেফাজতে থাকাকালীন এক অভিযুক্তের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল শুক্রবার। মৃতের নাম সুমন চক্রবর্তী।

জেল হেফাজতে থাকা অভিযুক্তের মৃত্যু, চাঞ্চল্য বোলপুর মহকুমা সংশোধনাগারে
  • ৩১ জুলাই, ২০২৬ ০৯:৫০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বোলপুর মহকুমা সংশোধনাগারে জেল হেফাজতে থাকাকালীন এক অভিযুক্তের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল শুক্রবার। মৃতের নাম সুমন চক্রবর্তী। তাঁর বাড়ি কলকাতার সল্টলেক এলাকায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কয়েক দিন আগে শান্তিনিকেতন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গ্রেপ্তারের পর আদালত ১৪ দিনের জেল হেফাজত দিলে তাঁকে বোলপুর মহকুমা সংশোধনাগারে রাখা হয়।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় সংশোধনাগারের ভিতরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সুমন । সংশোধনাগার কর্তৃপক্ষ দ্রুত তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন তাঁরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সেই কারণেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনার খবর মৃতের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ঘটনার পর সংশোধনাগারে নিরাপত্তা ও নজরদারির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ