Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাগডোগরার জঙ্গলে সঙ্গিনী দখলের লড়াই ২ পুরুষ হাতির, মৃত্যু একটির

বাগডোগরায় পূর্ণবয়স্ক দু’টি পুরুষ হাতির লড়াইয়ে মৃত্যু হল একটি হাতির। বনদপ্তরের কার্শিয়াং ডিভিশনের বাগডোগরার জঙ্গলে রবিবার ভোর আনুমানিক ৫টা থেকে সকাল ৬টা নাগাদ ঘটনাটি ঘটে।

বাগডোগরার জঙ্গলে সঙ্গিনী দখলের লড়াই ২ পুরুষ হাতির, মৃত্যু একটির
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরায় পূর্ণবয়স্ক দু’টি পুরুষ হাতির লড়াইয়ে মৃত্যু হল একটি হাতির। বনদপ্তরের কার্শিয়াং ডিভিশনের বাগডোগরার জঙ্গলে রবিবার ভোর আনুমানিক ৫টা থেকে সকাল ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। বনদপ্তর সূত্রেই জানা গিয়েছে, সঙ্গিনী দখলের জন্যই একটি পুরুষ হাতির সঙ্গে আরএকটি পুরুষ হাতির লড়াই বেঁধেছিল। দীর্ঘক্ষণ ধরে দু’টি হাতির তুমুল লড়াই চলে। লড়াইয়ে জখম হয় দু’টি হাতিই। তবে একটি হাতি গুরুতরভাবে জখম হয়। জঙ্গলে লাড়ইয়ের সময় হাতির আওয়াজ পাওয়া গেলেও দীর্ঘক্ষণ খোঁজখুঁজির পর অবশেষে বাগডোগরা রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলটি খুঁজে বের করেন। তবে ততক্ষণে একটি হাতিকে তাঁরা মৃত অবস্থায় দেখতে পান। 

Advertisement

বনদপ্তরের কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পান্ডে বলেন, দু’টি হাতির লড়াইয়ের আভাস পেয়ে বনকর্মীরা হাতি দু’টিকে জঙ্গলে খুঁজতে শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজার পর খোঁজ মেলে হাতির পালের। তবে বনকর্মীরা যতক্ষণে হাতির পাল খুঁজে বের করেন ততক্ষণে লড়াইয়ে মত্ত একটি হাতির মৃত্যু হয়ে গিয়েছিল। মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক ৩০ বছর। দু’টি হাতির লড়াইয়ে মৃত হাতিটির শরীর থেকে বেশি পরিমাণে রক্তক্ষরণ হয়। দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মৃত হাতির দেহ উদ্ধার করা হয়েছে। এডিএফও’র উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে। 
ডিএফও আরও জানিয়েছেন, প্রকৃতির ভারসাম্য বাঁচিয়ে রাখতে হাতির এই ধরনের লড়াই হয়ে থাকে জঙ্গলে। এই ঘটনা একটি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ঘটনা। মূলত সঙ্গিনী দখলের জন্যই লড়াই করে থাকে পুরুষ হাতিরা।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ