Bartaman Logo
৯ জুন, ২০২৬

উকুনের সংক্রমনে মৃত্যু ! চমকে দেওয়ার মত ঘটনাটি ঘটেছে পুরীতে

সবাইকে চমকে দিয়ে উকুন থেকে তৈরি হওয়া সংক্রমনে মৃত্যু হল পুরীর ১২ বছরের এক কিশোরী লক্ষ্মীপ্রিয়া শাহুর

উকুনের সংক্রমনে মৃত্যু ! চমকে দেওয়ার মত ঘটনাটি ঘটেছে পুরীতে
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

পুরী, ১০ ফেব্রুয়ারি: উকুনের সমস্যা কম বেশি বহু মানুষেরই হয়ে থাকে। দেশজুড়ে এই সমস্যা নতুন কিছু নয়। কিন্তু তাই বলে উকুনের কারণে মৃত্যুর ঘটনা খুব একটা শোনা যায় না। কিন্তু সবাইকে চমকে দিয়ে উকুন থেকে তৈরি হওয়া সংক্রমণে মৃত্যু হল পুরীর ১২ বছরের এক কিশোরী লক্ষ্মীপ্রিয়া শাহুর। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পুরী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার।

Advertisement

 লক্ষ্মীর বাড়ির লোকের কথায় গত কয়েক মাস ধরে মারাত্বক উকুনের সমস্যায় ভুগছিল সে। মাথার অসহ্য দুর্গন্ধের জেরে সে গত কয়েকমাস স্কুলে যেতেও পারেনি। সম্প্রতি তার রক্তবমি শুরু হয়। ভর্তি করা হয় পুরী জেলা হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হল না।

লক্ষ্মীর চিকিৎসা করা ডাক্তারদের মতে, উকুন সরাসরি প্রাণঘাতী নয়। কিন্তু এ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে মাথা চুলকানোর জেরে ঘা হয়ে গিয়েছিল। সেখান থেকে ব্যকটেরিয়ার সংক্রমণ হয়ে রক্তে ছড়িয়ে পরে। যার জেরে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীটি। পুরী জেলার মুখ্য চিকিৎসা অধিকর্তা ড. অক্ষয় সতপতি এই মৃত্যুর তদন্তের নির্দেশ দিয়েছেন।    

সম্পর্কিত সংবাদ