Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

ডেথ সার্টিফিকেট ইস্যু, বারুইপুরে ধৃত ৩ ভুয়ো চিকিৎসক

বারুইপুরের তিনটি পৃথক জায়গা থেকে বৃহস্পতিবার তিন ভুয়ো ডাক্তারকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁরা এলাকায় হাতুড়ে চিকিৎসক হিসাবে পরিচিত।

ডেথ সার্টিফিকেট ইস্যু, বারুইপুরে ধৃত ৩ ভুয়ো চিকিৎসক
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের তিনটি পৃথক জায়গা থেকে বৃহস্পতিবার তিন ভুয়ো ডাক্তারকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁরা এলাকায় হাতুড়ে চিকিৎসক হিসাবে পরিচিত। কিন্তু এক্তিয়ার বহির্ভূত কাজ করেছেন তাঁরা। ডেথ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগে তিনজনকে ধরেছে পুলিশ। ধৃতদের নাম তপন কুমার বৈরাগী, বাসুদেব নস্কর ও আশিসকুমার বড়াল। জানা গিয়েছে, এলাকার লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ধৃতরা কেউ কাউকে চেনে না বলে সবাই দাবি করেছেন। প্রত্যেকেই বাড়ির কাছেই তাঁদের চেম্বার চালাতেন। ধৃতরা বারুইপুর আদালতে নিয়ে যাওযার পথে স্বীকার করেন যে, মৃত্যুর শংসাপত্র দেওয়ার অধিকার না থাকলেও তাঁরা তা দিয়েছিলেন। পুলিশ তদন্তে জানতে পেরেছে, গ্রামে কেউ মারা গেলে মৃত্যুর শংসাপত্র পাওয়ার জন্য কিছু মাতব্বর এই ভুয়ো চিকিৎসকদের কাছে পরিবারের লোকজনকে নিয়ে যেত। তাঁরা টাকার বিনিময়ে ডেথ সার্টিফিকেট দিয়ে দিতেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ