Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সময় ১৫ সেপ্টম্বর পর্যন্ত বাড়ল

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সময়সীমা বাড়াল রাজ্য সরকার। ধান ও ভুট্টা চাষিরা ১৫ সেপ্টম্বর পর্যন্ত বিমা করাতে পারবেন।

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সময় ১৫ সেপ্টম্বর পর্যন্ত বাড়ল
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সময়সীমা বাড়াল রাজ্য সরকার। ধান ও ভুট্টা চাষিরা ১৫ সেপ্টম্বর পর্যন্ত বিমা করাতে পারবেন। কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, বহু কৃষক এখনো বিমা করাতে পারেননি। বিশেষ করে বন্যা কবলিত এলাকার চাষিরা এতদিন রোপণের কাজে ব্যস্ত ছিলেন। তাঁরা শিবিরে আসতে পারেননি। তাঁদের কথা চিন্তা করেই বিমার সময়সীমা বাড়ানো হয়েছে। এক আধিকারিক বলেন, এতে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা উপকৃত হবেন। প্রত্যেক চাষিই যাতে বিমা করাতে পারেন, সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে ক্যাম্পের সংখ্যা বাড়ানো হবে। রাজ্যের নির্দিষ্ট কয়েকটি ব্লকে ভুট্টা চাষ হয়। তাঁরাও যাতে সমস্যায় না পড়েন, তারজন্য ওই সমস্ত এলাকাগুলিতেও ক্যাম্প করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ