Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিএড কলেজগুলিকে সময়সীমা

বিএড কলেজগুলিকে ২১ দিনের সময় দিচ্ছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। তার মধ্যে নিজেদের যাবতীয় খামতি পুষিয়ে ফেলতে পারলেই বিবেচনার ভিত্তিতে এ বছর পড়ুয়া ভরতি করতে পারবে কলেজগুলি।

বিএড কলেজগুলিকে সময়সীমা
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিএড কলেজগুলিকে ২১ দিনের সময় দিচ্ছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। তার মধ্যে নিজেদের যাবতীয় খামতি পুষিয়ে ফেলতে পারলেই বিবেচনার ভিত্তিতে এ বছর পড়ুয়া ভরতি করতে পারবে কলেজগুলি। সূত্রের খবর, উচ্চশিক্ষা দপ্তরের পরিদর্শনের ভিত্তিতে ২০৩টি কলেজ একেবারেই খারাপ স্কোর করেছে। বাকি আড়াইশো কলেজের ফল মাঝারি। দেড়শো কলেজের পরিকাঠামো এবং অন্যান্য বিষয় একেবারে ঠিক আছে। উপাচার্য অরুণাশিস গোস্বামী বলেন, ‘যে সব কলেজের জমি বা বিল্ডিং নেই, তাদের কিছু করা সম্ভব নয়। বাকিরা সামান্য খামতি পুষিয়ে নিতে পারবে আশা করি। আমরা শিক্ষক শিক্ষণের মানোন্নয়ন চাই। কলেজগুলি আমাদের শত্রু নয়।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ