Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ম্যান সিটি ছাড়ার ঘোষণা ডি’ব্রুইনের

গত জানুয়ারি থেকেই ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে মনোমালিন্য শুরু হয়েছিল কেভিন ডি ব্রুইনের। কর্তাদের একাধিক সিদ্ধান্ত মানতে পারছিলেন না বেলজিয়ান মিডিও।

ম্যান সিটি ছাড়ার ঘোষণা ডি’ব্রুইনের
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: গত জানুয়ারি থেকেই ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে মনোমালিন্য শুরু হয়েছিল কেভিন ডি ব্রুইনের। কর্তাদের একাধিক সিদ্ধান্ত মানতে পারছিলেন না বেলজিয়ান মিডিও। অবশেষে শুক্রবার প্রিয় ক্লাবকে বিদায় জানালেন ডি ব্রুইন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, ‘ম্যান সিটির জার্সিতে   এটা আমার শেষ মরশুম। এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে। বিদায়বার্তা লেখা মোটেও সহজ নয়।’ 

Advertisement

গত মরশুম থেকেই ছন্দে নেই ডি’ব্রুইন। চোট আঘাতে দীর্ঘ সময় তাঁকে কাটাতে হয়েছে মাঠের বাইরে। তার প্রভাব ম্যান সিটির পারফরম্যান্সেও পড়েছে। চলতি মরশুমে তো রীতিমতো ধুঁকছে সিটিজেনরা। তাই আগামী মরশুমে ঢেলে দল সাজাতে চাইছেন কোচ গুয়ার্দিওলা। আগামী ৩০ জুন ক্লাবের সঙ্গে ডি’ব্রুইনের চুক্তি শেষ হতে চলেছে। এমন পরিস্থিতিতে বেলজিয়ান মিডিওকে রেখে দেওয়ার কোনও আগ্রহ দেখায়নি ম্যান সিটি। তাতে বেজায় অসন্তুষ্ট কেভিন। তাই চুক্তি শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। উল্লেখ্য, জার্মানির উলভসবার্গ থেকে ২০১৫ সালে সিটিতে এসেছিলেন ডি’ব্রুইন। এরপর দীর্ঘ দশ বছরে নীল জার্সিতে দাপিয়ে খেলেছেন তারকা মিডফিল্ডার। ২৭৭টি ম্যাচে তাঁর গোলসংখ্যা ৭০। ঝুলিতে রয়েছে ছ’টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দু’টি এফএ কাপ ও পাঁচটি লিগ কাপ। 
এদিকে, বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামকে ১-০ ব্যবধানে হারাল চেলসি। ৫০ মিনিটে এনজো ফার্নান্ডেজ জাল কাঁপিয়ে তিন পয়েন্ট এনে দেন চেলসিকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ