Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ডেভিস কাপে জয় বালাজিদের

ডেভিস কাপে জয় বালাজিদের
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: ডেভিস কাপ বিশ্ব গ্রুপের প্লে-অফে দুরন্ত ছন্দ বজায় রাখল ভারত। রবিবার টোগোর বিরুদ্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ ওয়ানে জায়গা পাকা করে নিল টেনিস দল। আগামী সেপ্টেম্বরে ফের কোর্টে নামবে ভারতীয় দল। শনিবারের ধারাবাহিকতা বজায় রেখে এদিনও ঝলমলে ভারতের পারফরম্যান্স। একমাত্র ডাবলসে এন শ্রীরাম বালাজি ও ঋতভিক বল্লিপলি জুটি জিতলেন ৬-২, ৬-১ সেটে। তাঁরা হারালেন টিঙ্গু আকোমোলো ও ইসাক পাডিওকে। ভারতীয় জুড়ি কার্যত উড়িয়ে দিন প্রতিপক্ষকে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ