Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

দোভাল-ওয়াংয়ের বৈঠক, সীমান্তে সংঘাত মেটাতে সহমত ভারত-চীন

লাদাখের গলওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের স্মৃতি এখনও ফিকে হয়নি। তবে সীমান্ত সমস্যা সমাধানে কিছুটা এগিয়েছে ভারত-চীন। গত অক্টোবরে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) তে পূর্বের অবস্থানে সেনা সরানো নিয়ে একমত হয়েছে দিল্লি-বেজিং।

দোভাল-ওয়াংয়ের বৈঠক, সীমান্তে সংঘাত মেটাতে সহমত ভারত-চীন
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
বেজিং: লাদাখের গলওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের স্মৃতি এখনও ফিকে হয়নি। তবে সীমান্ত সমস্যা সমাধানে কিছুটা এগিয়েছে ভারত-চীন। গত অক্টোবরে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) তে পূর্বের অবস্থানে সেনা সরানো নিয়ে একমত হয়েছে দিল্লি-বেজিং। এই আবহে দীর্ঘ পাঁচ বছর পর দু’দেশের মধ্যে ফের শুরু হল ‘স্পেশাল রিপ্রেজেন্টেটিভ’ (এসআর) স্তরের বৈঠক। বুধবার চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই বৈঠকে পূর্ব লাদাখে দুই দেশের সেনার গতিবিধি নিয়ন্ত্রণ, কূটনৈতিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত সহ একাধিক বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপরও জোর দিয়েছে দুই দেশ।
Advertisement
এদিকে দোভালের সঙ্গে বৈঠকের আগে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, নয়াদিল্লির সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী বেজিং। আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং বকেয়া সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কাজ করবে দুই দেশ। 
চীনের সঙ্গে ভারতের ৩ হাজার ৪৮৮ কিলোমিটার বিস্তৃত সীমান্ত রয়েছে। মূলত সীমান্ত সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে ইতিমধ্যে ২২বার এসআর পর্যায়ের বৈঠক হয়েছে। ২০১৯ সালে শেষবার ওই বৈঠক হয়েছিল দিল্লিতে। ২০২০ সালে পূর্ব লাদাখের গলওয়ানে দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ের পর ওই বৈঠক বন্ধ হয়ে যায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ