সিঙ্গাপুর, ১২ ডিসেম্বর: ইতিহাস গড়লেন ভারতের ডি গুকেশ। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লেন তিনি। তাও আবার সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে। অঙ্কের হিসেবে গুকেশের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দিন তাঁর বয়স ১৮ বছর ৮ মাস ১৪ দিন। এর আগে কাসপারভ যখন প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হন তখন তাঁর বয়স ছিল ২২ বছর ৬ মাস ২৭ দিন। আজ বৃহস্পতিবার চিনের ডিং লিরেনকে হারিয়েই এই খেতাব জেতেন গুকেশ। ৭.৫-৬.৫ ফলে হারিয়ে দিলেন চিনের প্রতিপক্ষকে।
Advertisement
আজ ছিল ১৪তম ম্যাচ। ১৩তম ম্যাচের শেষে দু’জনের পয়েন্টই সমান সমান ছিল। ফলে নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছবে, সেই হবে চ্যাম্পিয়ন। আর সেক্ষেত্রে ১৪ তম রাউন্ডের আগে চাপটা গুকেশের উপরেই বেশি ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি কালো ঘুঁটি নিয়ে খেলছিলেন। একটা সময় মনে হয়েছিল যে ম্যাচটা ড্র হয়ে টাইব্রেকারে গড়াবে। কিন্তু ৫৫ তম চালে মারাত্মক ভুল করেন ডিং লিরেন। আর সেই ভুলেই কিস্তি মাত! এক পয়েন্ট পেতেই গুকেশ পৌঁছে যান ৭.৫ পয়েন্টে। ফলে আর টাইব্রেকার খেলার প্রয়োজনই হল না।
সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এদিন আবেগ ধরে রাখতে পারেননি গুকেশ। কেঁদেও ফেলেন ১৮ বছরের ভারতীয় এই তারকা দাবাড়ু। তিনি যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, সেটা নিজের মধ্যে আত্মস্থ করতে বেশ কিছুটা সময়ও নেন। হয়ত মনে পড়ে যাচ্ছিল ১১ বছর বয়সে তাঁর্ই বলা কথাগুলো। সেদিন গুকেশ বলেছিলেন, তিনি সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান। ১৮ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সেই বলা কথাগুলোকেই আজ বাস্তব করে দেখালেন গুকেশ।