Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সংসার বাঁচাতে দিনের পর দিন নীরব! হাবড়ায় ধর্ষণ কাণ্ডে ধৃত নির্যাতিতার মা

হাবড়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় মা নীরব থাকার অভিযোগে গ্রেপ্তার। পুলিশ জানিয়েছে, সংসার ভাঙার ভয়ে প্রতিবাদ করেননি তিনি। বিস্তারিত পড়ুন।

সংসার বাঁচাতে দিনের পর  দিন নীরব! হাবড়ায় ধর্ষণ কাণ্ডে ধৃত নির্যাতিতার মা
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মেয়ের উপর দিনের পর দিন পাশবিক অত্যাচার দেখেও প্রতিবাদ করার সাহস দেখাননি মা! সংসার ভেঙে যাওয়ার ভয়ে তিনি নীরব ছিলেন। স্কুলের শিক্ষিকাদের তৎপরতায় হাবড়ায় প্রকাশ্যে আসে কিশোরীকে ধর্ষণের ঘটনা। পুলিশ জানতে পারে, সব জেনেও চুপ ছিলেন মা। অভিযুক্ত বাবা ও দাদুকে গ্রেপ্তারের পাশাপাশি কিশোরীর মাকেও গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। 

Advertisement

বৃহস্পতিবার তাদের বারাসত আদালতে তোলা হলে বাবা ও দাদুকে চারদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। মায়ের জেল হেপাজত হয়েছে। জানা গিয়েছে, কয়েক বছর আগে কিশোরীর মায়ের বিচ্ছেদ হয়ে যায়। পরে কিশোরীর মা দ্বিতীয়বার বিয়ে করেন। মেয়েকে নিয়ে মা নতুন স্বামীর বাড়িতেই থাকতেন। হাবড়ার একটি নামী স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী গত কয়েক দিন ধরে ক্লাসে মনমরা হয়ে থাকছিল। বুধবার স্কুলের একটি ঘরে শিক্ষিকার সামনে কান্নায় ভেঙে পড়ে গোটা বিষয়টি জানায় ছাত্রী। ঘটনা জানার পর শিক্ষিকারা সরাসরি হাবড়া থানায় যোগাযোগ করেন। অভিযোগের গুরুত্ব বুঝে দ্রুত স্কুলে পৌঁছান হাবড়া থানার আইসি অভিজিৎ বিশ্বাস। লিখিত অভিযোগ পাওয়ার পরই পুলিশ সৎ বাবা ও দাদুকে গ্রেপ্তার করে। 
প্রশ্ন ওঠছে, সব জেনেও কেন নীরব ছিলেন মা? সূত্রের খবর, পুলিশি জেরায় মা কান্নায় ভেঙে পড়ে জানান, স্বামী ও শ্বশুরের বিকৃত মানসিকতার কথা তিনি জানতেন। প্রতিবাদ করলে সংসার ভেঙে যাওয়ার ভয়ে মুখ খোলার সাহস পাননি। পুলিশি জেরায় মায়ের স্বীকারোক্তি সত্ত্বেও আইনের হাত থেকে রেহাই মেলেনি। ঘটনার তথ্য গোপন করা ও তা প্রতিরোধ না করার অভিযোগে পুলিশ কিশোরীর মাকেও গ্রেপ্তার করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ