Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

'দাউদ তাজ হোটেলে বোমা রেখেছে'-অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোনকলে হুলস্থূল কাণ্ড মুম্বইের তাজ হোটেলে

মুম্বইয়ের তাজ হোটেলে বোমা রাখার হুমকির খবর ছড়িয়ে পড়ে। পুলিশ তল্লাশি চালিয়ে কিছু পায়নি। বিস্তারিত পড়ুন।

'দাউদ তাজ হোটেলে বোমা রেখেছে'-অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোনকলে হুলস্থূল কাণ্ড মুম্বইের তাজ হোটেলে
  • ১২ জুলাই, ২০২৬ ১৫:২১
Prefer us on Google

মুম্বই, ১২ জুলাই: 'তাজ হোটেলে বোমা রাখা হয়েছে' এমনই একটি ফোনকল ঘিরে রবিবার গভীর রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তাজ হোটেলে। হুমকির খবর পাওয়ার পরই হোটেল চত্বরকে উচ্চ নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়। সতর্কতা জারি করে মুম্বই পুলিশ। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পর পুলিশ জানায়, কোথাও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। ঘটনাটি সম্পূর্ণ ভুয়ো বলে নিশ্চিত করে তদন্তকারী সংস্থা। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ১২টা ১৩ মিনিটে নভি মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে দাবি করেন, 'দাউদ তাজ হোটেলে বোমা রেখেছে।'  সঙ্গে সঙ্গেই এই তথ্য মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে পাঠানো হয়। খবর পাওয়ার পরেই কোলাবা থানার পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ এবং বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। তাজ হোটেলের মূল লবি, সুইমিং পুল, ব্যাঙ্কোয়েট হল, রেস্তোরাঁ, পার্কিং এলাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে ব্যাপক তল্লাশি চালানো হয়। দীর্ঘক্ষণধরে চলে তল্লাশি অভিযান। তবে হোটেলের কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। ফলে বোমা রাখার হুমকিকে ভুয়ো বলে ঘোষণা করা হয় তদন্তকারীদের তরফে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হুমকির ফোনটি নভি মুম্বইয়ের তুরভে এলাকা থেকে করা হয়েছিল। ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

২০০৮ সালের ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল এই বিখ্যাত তাজ হোটেল। সেই হামলায় ১৬৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন। ফলে এই ধরনের হুমকিকে অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছে নিরাপত্তা বাহিনী। এছাড়াও সাম্প্রতি মুম্বই পুলিশের কনট্রোল রুমে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোনে হুলুস্থূল পড়ে যায় রাজধানী দিল্লিতে। তখন সেই ফোনকলে বলা হয় দিল্লির লালকেল্লায় বোমা রাখা আছে। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে ঐতিহাসিক এই সৌধ। মুম্বই পুলিশ সেই তথ্য দিল্লি পুলিশকে জানালে উত্তর দিল্লি জেলা পুলিশ, বোম্ব স্কোয়াড এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। লালকেল্লার সর্বত্র তল্লাশি শেষে সেখানেও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। দিল্লি পুলিশও জানায়, ওই হুমকিটিও সম্পূর্ণ ভুয়ো ছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ