Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিডিও অফিসে কাজে যোগ নিহত বিজেপি কর্মীর মেয়ের

গত শনিবার বাগনানের বাঁটুল মোটা পুকুর ধারে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে’র বাড়িতে গিয়ে তাঁর বড়ো মেয়েকে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিডিও অফিসে কাজে যোগ নিহত বিজেপি কর্মীর মেয়ের
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: গত শনিবার বাগনানের বাঁটুল মোটা পুকুর ধারে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে’র বাড়িতে গিয়ে তাঁর বড়ো মেয়েকে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমত প্রশান্তবাবুর বড়ো মেয়ে রিম্পা দে বাগনান ২ নম্বর ব্লক অফিসে কাজে যোগ দিলেন বুধবার।

Advertisement

রিম্পা স্নাতক। এদিন নতুন চাকরিতে যোগ দিয়ে তিনি বলেন, আমি খুব খুশি। এই মুহূর্তে বাবার কথা খুব মনে পড়ছে। বাবা ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তাঁর অভাব কোনোদিন পূরণ হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি চাকরি পাওয়ায় পরিবারের আর্থিক সুরাহা হবে। মুখ্যমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ। রিম্পা বলেন, আমি মন দিয়ে কাজ করব। অনেক কিছু শেখার আছে। কর্মজীবনের প্রথম দিনেই ব্লক প্রশাসনের আধিকারিক ও সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পেয়েছি।
প্রসঙ্গত, গত ১৭ জুন রাতে নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে বাগনানের পাইকপাড়ি গ্রামে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। এই ঘটনায় ৫১ জনের নামে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রথমে বাগনান থানার পুলিশ, পরে সিআইডি তদন্তে নেমে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে, এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে নিহত বিজেপি কর্মীর পরিবারের হাতে চার লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। পরে গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে আরও পাঁচ লক্ষ টাকার সাহায্য তুলে দেন। পাশাপাশি বড়ো মেয়েকে বিডিও আফিসে চাকরির ব্যবস্থা করে দেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ