Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

শ্বশুর-শাশুড়িকে আর্থিক সাহায্যে বাধ্য নন পুত্রবধূ

শ্বশুর ও শাশুড়িকে আর্থিক সাহায্য করতে আইনত বাধ্য নন পুত্রবধূ। একটি মামলায় এমনই রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। ছেলের মৃত্যুর পর পুত্রবধূর থেকে আর্থিক সাহায্য চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আগ্রার এক দম্পতি।

শ্বশুর-শাশুড়িকে আর্থিক সাহায্যে বাধ্য নন পুত্রবধূ
  • ৩১ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

এলাহাবাদ: শ্বশুর ও শাশুড়িকে আর্থিক সাহায্য করতে আইনত বাধ্য নন পুত্রবধূ। একটি মামলায় এমনই রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। ছেলের মৃত্যুর পর পুত্রবধূর থেকে আর্থিক সাহায্য চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আগ্রার এক দম্পতি। কিন্তু বিচারপতি মদন পাল সিংয়ের সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, আইনে পুরানো ভারতীয় দণ্ডবিধি বা বর্তমান ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় এমন কোনো সংস্থান নেই। ওই দম্পতির ছেলে উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত ছিলেন। ২০২১ সালে তিনি মারা যান।  পুত্রবধূও কনস্টেবল পদে কর্মরত। আদালত জানিয়েছে, দম্পতির পুত্রবধূ মৃত স্বামীর  চাকরি পাননি। শ্বশুর-শাশুড়িকে সাহায্য করা তাঁর নৈতিক দায়িত্ব হতে পারে, কিন্তু আইনত তাঁকে বাধ্য করা যায় না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ