Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কলম্বোর আকাশ ঘনাচ্ছে কালো মেঘ, ভারত-পাক ম্যাচ হবে তো?

খেলব না, খেলব না করে অবশেষে টানাপোড়নের অবসান। এশিয়া কাপের পর আজ ফের টি ২০ বিশ্বকাপের ময়দানে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান।

কলম্বোর আকাশ ঘনাচ্ছে কালো মেঘ, ভারত-পাক ম্যাচ হবে তো?
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

কলম্বো, ১৫ ফেব্রুয়ারি: খেলব না, খেলব না করে অবশেষে টানাপোড়নের অবসান। এশিয়া কাপের পর আজ ফের টি ২০ বিশ্বকাপের ময়দানে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। টি-২০ বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচ জিতেছে দুই দলই। এবার আজ হাড্ডা হাড্ডি লড়াইয়ে নামবে একে অপরের বিরুদ্ধে। কিন্তু, আজ ভারত-পাক ম্যাচের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে কলম্বোর আবহাওয়া।  শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি  নিম্নচাপের জেরে আ়জ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে কলম্বোজুড়ে। চোখ রাঙাচ্ছে খারাপ আবহাওয়া। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ১০টার মধ্যেও হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভনা রয়েছে। যা কিনা ম্যাচের শুরুকেই পন্ড করবে। তবে কি খেলা বাতিল হওয়ার সম্ভবনা প্রবল? এই প্রশ্নের উত্তরের দিকেই মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমীদের একাংশ। 

Advertisement

প্রথম থেকেই এই ম্যাচ নিয়ে দুই দেশের মধ্যেই উন্মাদনা ছিল আকাশ ছোঁয়া। প্রকৃতির এই খামখেয়ালিপনা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের কাছে। শুধু ভারত-পাক সমর্থকরাই নয় সমগ্র বিশ্ব অপেক্ষা করছে এই মহা যুদ্ধের। 

সম্পর্কিত সংবাদ