Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬

দার্জিলিং: জাতীয় সড়কের একাংশ চার লেন হবে, ঘোষণা গাদকারির

দার্জিলিংয়ের ৩২৭ নম্বর জাতীয় সড়কের অংশবিশেষ চার লেন করার ব্যাপারে অনুমোদন দিল কেন্দ্র। বরাদ্দ হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা।

দার্জিলিং: জাতীয় সড়কের একাংশ  চার লেন হবে, ঘোষণা গাদকারির
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দার্জিলিংয়ের ৩২৭ নম্বর জাতীয় সড়কের অংশবিশেষ চার লেন করার ব্যাপারে অনুমোদন দিল কেন্দ্র। বরাদ্দ হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। এর ফলে বাগডোগরা, পানিট্যাঙ্কি, খড়িবাড়ি, নকশালবাড়ির মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে কমবে যানজট। শুধু তাই নয়, আরও দ্রুত পৌঁছানো যাবে বাগডোগরা বিমানবন্দরেও। বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এসংক্রান্ত ঘোষণা করেছেন নীতিন গাদকারি। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট জাতীয় সড়কের বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়ার ৩১.০২ কিলোমিটার অংশ চার লেনের ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে। মোট প্রকল্প খরচ ধার্য হয়েছে ২ হাজার ৭৭ কোটি ১৮ লক্ষ টাকা। তবে এই প্রকল্পের মধ্যে তিনটি সেতু, একটি রোড ওভারব্রিজ, পাঁচটি এলিফ্যান্ট আন্ডারপাসেস এবং সার্ভিস রোড তৈরির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যেমন শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা 

Advertisement

আরও উন্নত হবে, তেমনই নেপাল, ভূটান এবং বাংলাদেশে সঙ্গেও যোগাযোগ বৃদ্ধি পাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ