Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিপজ্জনক পিচ, বন্ধ ম্যাচ

বিপজ্জনক পিচ! ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের সময় পেসারের বল গুড লেংথে পড়ে উঠল লাফিয়ে। ছিটকে পড়ল ব্যাটসম্যানের হেলমেট। পড়ে যান ব্যাটসম্যানও।

বিপজ্জনক পিচ, বন্ধ ম্যাচ
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অ্যান্টিগা: বিপজ্জনক পিচ! ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের সময় পেসারের বল গুড লেংথে পড়ে উঠল লাফিয়ে। ছিটকে পড়ল ব্যাটসম্যানের হেলমেট। পড়ে যান ব্যাটসম্যানও। কয়েক সেকেন্ডের পর উঠে দাঁড়ালেও রেগে হেলমেটে লাথি মারেন ব্যাটার। এই ঘটনার জেরে বন্ধই হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে লিওয়ার্ড আইল্যান্ডের বিরুদ্ধে ত্রিনিদাদ ও টোবাগোর ম্যাচ। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে হওয়া এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। পিচ প্রস্তুতকারকের সঙ্গে কথাও বলা হয়েছে। এক বিবৃতিতে ক্যারিবিয়ান বোর্ড জানিয়েছে যে, খেলা হলে ক্রিকেটাররা চোট পেতে পারতেন। যাঁর হেলমেট ছিটকে পড়েছিল, সেই জেরেমিয়া লুইসকে পরে হাসপাতালে ভরতি করতে হয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ