Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদার কাছে সড়কে অ্যাসিড বোঝাই ট্যাঙ্কারের ভাল্ব খুলে বিপত্তি, আতঙ্ক

বেলদার কাছে খড়্গপুর বালেশ্বর জাতীয় সড়কে অ্যাসিড বোঝাই একটি ট্যাঙ্কারের ভাল্ব হঠাৎ খুলে যায়। ট্যাঙ্কার থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক দেখা দেয়। তীব্র ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।

বেলদার কাছে সড়কে অ্যাসিড বোঝাই ট্যাঙ্কারের ভাল্ব খুলে বিপত্তি, আতঙ্ক
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা বেলদা: বেলদার কাছে খড়্গপুর বালেশ্বর জাতীয় সড়কে অ্যাসিড বোঝাই একটি ট্যাঙ্কারের ভাল্ব হঠাৎ খুলে যায়। ট্যাঙ্কার থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক দেখা দেয়। তীব্র ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। মঙ্গলবার দুপুরে নারায়ণগড় থানার উকুনমারিতে একটি কারখানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা  ঘটে। পরে খড়গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে খড়্গপুর বালেশ্বর জাতীয় সড়কে একটি হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার বেলদার দিকে যাওয়ার সময় ট্যাঙ্কারের ভাল্ব খুলে গিয়ে জাতীয় সড়কের উপর অ্যাসিড পড়তে থাকে। তীব্র ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। আশেপাশে বেশ কয়েকটি লাইন হোটেল ও দোকান। তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়ায় এলাকা ছেড়ে মানুষজন সরে যান। বালেশ্বরগামী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় নারায়ণগড় থানার পুলিস ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্ধারকারী ভ্যান। খবর দেওয়া হয় দমকলে। খড়গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে প্রথমে চারিদিকে জল ছড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দমকল কর্মীরা ওই ট্যাঙ্কারের লিকেজ বন্ধ করে। এরপর জাতীয় সড়ক কর্তৃপক্ষ ট্যাঙ্কারটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যায়। ট্যাঙ্কারের চালক ও খালাসি পলাতক।  ঘটনাস্থলে দমকল।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ