মেষ: পেশায় উন্নতি ও উপার্জন বৃদ্ধির যোগ। নতুন গৃহাদি ক্রয়ের সুযোগ পেতে পারেন। শরীর-স্বাস্থ্যের কম-বেশি উন্নতি হবে।
মেষ: পেশায় উন্নতি ও উপার্জন বৃদ্ধির যোগ। নতুন গৃহাদি ক্রয়ের সুযোগ পেতে পারেন। শরীর-স্বাস্থ্যের কম-বেশি উন্নতি হবে।
বৃষ: একাধিক ক্ষেত্র থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের যোগ। সাহিত্যিক, উকিল প্রমুখের পক্ষে দিনটি শুভ।
মিথুন: ব্যবসায় কেনা বেচা বৃদ্ধির সঙ্গে লাভ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষা ও গবেষণায় ভালো সুযোগ পেতে পারেন। চিত্তে চাঞ্চল্য।
কর্কট: পারিবারিক সমস্যা বৃদ্ধিতে মানসিক চিন্তা। আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে। ব্যবসা ও কর্মে উন্নতি।
সিংহ: পুরনো রোগ বৃদ্ধির ফলে দৈহিক ভোগান্তির যোগ। কাজকর্মে উন্নতি হবে। আয় ও ব্যয় সমতাহীন।
কন্যা: সাংগঠনিক কর্মে ব্যস্ততা বাড়বে। গণিত, অর্থশাস্ত্রের অধ্যয়ন ও অধ্যাপনায় খুব শুভ। বাতের সমস্যায় কষ্ট ভোগ।
তুলা: পরিবারের সদস্যদের পারস্পরিক মনোমালিন্য ও অশান্তির ফলে মনঃকষ্ট। ব্যবসা ও পেশায় উন্নতি হবে।
বৃশ্চিক: যে কোনও কর্মের ক্ষেত্রে দিনটি অপেক্ষাকৃত শুভ। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। উচ্চশিক্ষা ও গবেষণায় উন্নতি হবে।
ধনু: ধর্মাচরণ ও সৎ সঙ্গে মানসিক শান্তি। আয় ও ব্যয়ের সমতার অভাব। শরীর-স্বাস্থ্য মোটামুটি থাকবে।
মকর: পুরনো কোনও শত্রুর চক্রান্তে বিপদগ্রস্ত হতে পারেন। ব্যবসা ও পেশায় চমকপ্রদ উন্নতি ও উপার্জন বৃদ্ধির যোগ।
কুম্ভ: একাধিক ক্ষেত্র থেকে অর্থ লাভ ও সঞ্চয়ের যোগ আছে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার বিরুদ্ধে আচরণ করতে পারে।
মীন: কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। বিদ্যার্থীদের পক্ষে দিনটি অপেক্ষাকৃত শুভ। ব্যয় বৃদ্ধি পাবে।