মেষ: বন্ধু সঙ্গে আনন্দলাভ। গুরুজনের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ভূসম্পত্তিগত জটিলতা বাড়বে।
মেষ: বন্ধু সঙ্গে আনন্দলাভ। গুরুজনের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ভূসম্পত্তিগত জটিলতা বাড়বে।
বৃষ: পেশার প্রসার ও উপার্জন বৃদ্ধি। শরীর- স্বাস্থ্যের খেয়াল রাখুন। ভাগ্যোন্নতির নতুন সুযোগ পেতে পারেন।
মিথুন: কিছু কারণে পারিবারিক ক্ষেত্র বা বন্ধুদের সঙ্গে অশান্তির সম্ভাবনা। খেলাধুলায় উন্নতি ও সেইসূত্রে কর্মলাভ ও আয় বৃদ্ধি।
কর্কট: কর্মস্থলে ঝঞ্ঝাট ঝামেলার জন্য মানসিক অশান্তি ও অস্থিরতা। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না। ব্যবসা ও পেশায় উন্নতি।
সিংহ: সন্তানের স্বাস্থ্য সমস্যায় চিন্তা বৃদ্ধি। কর্মস্থলে চমকপ্রদ উন্নতি। অধ্যাপক ও অভিনয় শিল্পীদের শুভ দিন।
কন্যা: গৃহক্ষেত্রে বা কর্মস্থলে অশান্তির জন্য মানসিক অস্থিরতা। গৃহে কোনও শুভ অনুষ্ঠানের তোড়জোড়। আর্থিক উন্নতি হবে।
তুলা: কর্মকেন্দ্রিক ব্যস্ততা বাড়বে। কারও কাছ থেকে দামি কোনও উপহার পেতে পারেন। শিল্পসংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম বৃদ্ধি।
বৃশ্চিক: রসায়ন দ্রব্যের ব্যবসায় বাধা। আর্থিক দিকটি ব্যয়বহুল। শরীর-স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করবে। গৃহে পারস্পরিক কলহের সম্ভাবনা।
ধনু: অর্থাগম ভাগ্য অনুকূল। উচ্চশিক্ষায় সাফল্যের সম্ভাবনা। মানসিক অস্থিরতা ও উত্তেজনা কমা বাড়া করবে।
মকর: উপার্জন ভাগ্য অনুকূল। একাধিক সূত্রে আয় বৃদ্ধি। ব্যবসা ভালো চলবে। মানসিক চঞ্চলতা কমাতে চেষ্টা করুন।
কুম্ভ: কাজকর্মে ব্যস্ততা বাড়বে। গৃহে কোনও শুভ অনুষ্ঠানের আলাপ আলোচনা। বিদ্যায় বাধার মধ্যে অগ্রগতি।
মীন: গৃহ ও কর্ম পরিবেশে প্রতিকূলতার জন্য চিন্তা। ঝুঁকিপূর্ণ কাজে আজ না যাওয়াই ভালো। দেহে আঘাত যোগ প্রবল।