Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজকের রাশিফল (২৬ মে, ২০২৬)

আজকের রাশিফল (২৬ মে, ২০২৬)
  • ২৬ মে, ২০২৫ ০৮:০৫
Prefer us on Google

মেষ: পুরনো রোগবৃদ্ধিতে স্বাস্থ্য সমস্যা বাড়বে। কাজকর্মের বাধা অতিক্রম করে উন্নতির সম্ভাবনা। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।

Advertisement

বৃষ: একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধির যোগ। দাম্পত্য সম্পর্ক কমবেশি শুভ। ভ্রমণযোগ আছে।

মিথুন: পারিপার্শ্বিক সমস্যায় মানসিক অস্থিরতা। কাজকর্মে বিলম্বিত অগ্রগতি। পারিবারিক ক্ষেত্রটি শুভাশুভ মিশ্র।

কর্কট: অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধির যোগ। কর্মক্ষেত্রে শত্রু দ্বারা ক্ষতির আশঙ্কা। পারিবারিক দিক শুভ। বিদ্যায় উন্নতি।

সিংহ: কারও কাছ থেকে কোনও সম্পদ প্রাপ্তি হতে পারে। কর্ম পরিবেশে সমস্যা। কারবার অপেক্ষাকৃত শুভ।

কন্যা: একাধিক সূত্র থেকে অর্থ প্রাপ্তির যোগ ও সঞ্চয়। বিবাদ এড়িয়ে চলুন। উচ্চশিক্ষা ও গবেষণায় শুভ।

তুলা: আর্থিক ক্রমোন্নতি ও সঞ্চয় যোগ। উচ্চ বৃত্তিমূলক শিক্ষায় সাফল্য। শরীর-স্বাস্থ্যে বড় সমস্যা হতে পারে।

বৃশ্চিক: গৃহ পরিবেশে অশান্তি ও সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। উচ্চ শিক্ষা ও গবেষণায় বিশেষ শুভ ফললাভ। শরীর মোটামুটি থাকবে।

ধনু: কাজকর্ম ও গবেষণায় দিনটি শুভ। আর্থিক উন্নতির যোগ আছে। দাম্পত্যে পারস্পরিক সম্পর্ক ওঠানামা করবে।

মকর: ব্যবসায়িক চাপ বৃদ্ধি পাবে ও মানসিক চিন্তা বাড়বে। পারিবারিক দিক শুভ। মানসিক অস্থিরতার জন্য বিদ্যায় বাধা।

কুম্ভ: গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। চিকিৎসক ও অফিস কর্মীদের পক্ষে দিনটি অপেক্ষাকৃত শুভ। আর্থিক উন্নতির যোগ। 

মীন: মানসিক চঞ্চলতা ও বিদ্যায় বাধা। পেশাদারি কর্মে অগ্রগতি ও উপার্জন বাড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ