Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

দোলের আগেই কি কেন্দ্রীয় কর্মীদের ২ শতাংশ ডিএ!

দোলযাত্রার আগেই কি কেন্দ্রীয় কর্মীদের জন্য আসছে সুসংবাদ? নতুন বছরের প্রথম ডিএ ঘোষণা হতে চলেছে শীঘ্রই। কেন্দ্রীয় মন্ত্রিসভার আগামী বৈঠকে অন্তত দু’ শতাংশ ডিএ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হতে পারে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে।

দোলের আগেই কি কেন্দ্রীয় কর্মীদের ২ শতাংশ ডিএ!
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দোলযাত্রার আগেই কি কেন্দ্রীয় কর্মীদের জন্য আসছে সুসংবাদ? নতুন বছরের প্রথম ডিএ ঘোষণা হতে চলেছে শীঘ্রই। কেন্দ্রীয় মন্ত্রিসভার আগামী বৈঠকে অন্তত দু’ শতাংশ ডিএ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হতে পারে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে। কেন্দ্রীয় কর্মীদের ডিএ যদি দু’ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে  মূল বেতনের মোট ডিএ হবে ৫৫.৯৮ শতাংশ। যদি শেষ পর্যন্ত ওই দু’শতাংশই ডিএ বাড়ে, তবে বিগত কয়েক বছরের মধ্যে এটাই হতে চলেছে সবথেকে কম বৃদ্ধি। করোনাকালে তিন কিস্তি ডিএ স্থগিত করে দেওয়ার পর ২০২১ সালে ডিএ দেওয়া শুরু হয়। তখন থেকে তিন বা চার শতাংশ ডিএ দেওয়া হয়েছে। তাহলে এবার ডিএ দেওয়ার অঙ্ক কমছে কেন? হিসেবে বলছে, এই ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার সবথেকে কম। এটিই আবার ডিএ নির্ধারণের অন্যতম মানদণ্ড। সেই কারণেই এবার ডিএ দেওয়ার হার কমছে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ