Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬

কম্বোডিয়া-মায়ানমারে সাইবার দাসত্ব: গ্যাংয়ের তিন সদস্য ধৃত

কাজ দেওয়ার অছিলায় কম্বোডিয়া-মায়ানমারে নিয়ে গিয়ে সাইবার দাসত্ব করানোর গ্যাংয়ের তিন সদস্য পাকড়াও শিয়ালদহ স্টেশন থেকে।

কম্বোডিয়া-মায়ানমারে সাইবার দাসত্ব: গ্যাংয়ের তিন সদস্য ধৃত
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজ দেওয়ার অছিলায় কম্বোডিয়া-মায়ানমারে নিয়ে গিয়ে সাইবার দাসত্ব করানোর গ্যাংয়ের তিন সদস্য পাকড়াও শিয়ালদহ স্টেশন থেকে। রাজস্থান থেকে এরা কলকাতায় এসেছিল। কলকাতা বিমানবন্দর থেকে তাদের মায়ানমার হয়ে কম্বোডিয়া যাওয়ার কথা ছিল। তার আগেই রবিবার রাতে তারা শিয়ালদহ জিআরপি’র হাতে ধরা পড়ে যায়।  জিতুরাজ ফুলওয়ারি, অনিল কুমার এবং রবি কুমার মলপুয়ারিয়া নামে তিনজনকে গ্রেপ্তার করে রাজস্থান পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের ট্রানজিট রিমান্ডে রাজস্থান নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

রেল পুলিশ সূত্রে খবর,  রাজস্থান পুলিশ থেকে তাদের জানানো হয় তিনজন শিয়ালদহ হয়ে কলকাতা বিমানবন্দরে যাবে ফ্লাইট ধরতে। তারা কম্বোডিয়া-মায়ানমারে নিয়ে গিয়ে বেকার যুবক-যুবতীদের জোর করে সাইবার জালিয়াতির কাজ করায়। গোটা দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে সাইবার প্রতারকদের যে চক্র ক্রমে জাল ছড়াচ্ছে, এই তিনজন ঩সেই গ্যাংয়ের সদস্য। তিনজনের মোবাইল নম্বর হাতে আসে পুলিশের।

Advertisement
সম্পর্কিত সংবাদ