Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার প্রতারণা: ব্যবহার বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার, দাবি পুলিশের

সাইবার অপরাধের বেশিরভাগই আর্থিক প্রতারণা। কোটি কোটি টাকার প্রতারণা হচ্ছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। ব

সাইবার প্রতারণা: ব্যবহার বাড়ছে  কৃত্রিম বুদ্ধিমত্তার, দাবি পুলিশের
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইবার অপরাধের বেশিরভাগই আর্থিক প্রতারণা। কোটি কোটি টাকার প্রতারণা হচ্ছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। বণিকসভা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে এমনই দাবি করলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার (সাইবার ক্রাইম) স্পর্শা নিলাঙ্গী। তিনি বলেন, বিনিয়োগ সংক্রান্ত যে প্রতারণাগুলি হচ্ছে, তাতে সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো হচ্ছে। এআই-জেনারেটেড কন্টেন্ট ব্যবহার করে পরিচিত ব্যক্তিদের নামে জাল ভিডিয়ো বানিয়ে মানুষকে ঠকানো হচ্ছে। বড়ো বড়ো ব্যবসায়ীরাও এর ফাঁদে পড়ছেন। তিনি বলেন, সাইবার জালিয়াতি রোখার সবচেয়ে বড়ো অস্ত্র হল ‘হিউম্যান ফায়ারওয়াল’। অর্থাৎ মানুষকে সচেতন হতে হবে। লোভ থেকে দূরে থাকলে প্রতারণার সম্ভাবনা কমবে। যত সচেতনতা, তত বেশি সুরক্ষা। কলকাতা পুলিশ যে সচেতনতা অভিযান চালাচ্ছে, সে-কথা জানিয়ে তিনি বলেন, আমরা এলাকায় এলাকায় সচেতনতামূলক প্রোগ্রাম বাড়াচ্ছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ